IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ভূমিহীনদের কথা প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভাবেনি : পলক

ভূমিহীনদের কথা প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভাবেনি : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের ভূমিহীনদের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ ভাবেনি। আজকে দেশের ভূমিহীনরা মাথা গোজার টাই পাচ্ছে। ৪৯১ উপজেলা দূর্নীতিমুক্ত হলে দেশ হবে বঙ্গবন্ধুর সোনার দেশ। আমরা জনগণের চাকর। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমাদের গাড়ির তেল হয়। আমাদের মত জনপ্রতিনিধির উচিত জনগণের সাথে ভালো ব্যবহার করা। সিংড়ায় কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হয়না। বাড়ি নির্মাণ করতে চাঁদা দিতে হয়না। চাকুরি নিতে কোনো ঘুষ দিতে হয়না। চাঁদাবাজির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে। শান্তিপূর্ণ, আধুনিক ও মানবিক সিংড়া গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৩৮ বছর অবহেলিত ছিল চলনবিলের মানুষরা। বিদ্যুৎ, রাস্তা ও শান্তিহীন সিংড়া ছিলো। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা ছিল। বিএনপি-জামায়াতের নেতাদের বাড়ি বাড়ি ধরণা ধরে সার নিতে হতো। তেল-সারের জন্য জীবন দিতে হতো। এখন তেল-সারের জন্য জীবন দিতে হয়না। কৃষকের বাড়ি বাড়ি সার পৌঁছে দেয়া হচ্ছে। সিংড়ায় ১১’শ গৃহহীনদের ঘর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশের কেউ গৃহহীন থাকবে না।

২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য ডি.ও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে ২০টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ ৫১ হাজার টাকার ডি.ও বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31