ধূমকেতু প্রতিবেদক : গত ২৭ জানুয়ারী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে BAUET ICT ক্লাব এবং IQAC এর সহযোগিতায় অনলাইনে “গ্লোবাল এরেনায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্যারিয়ারের পথ” শীর্ষক একটি ওয়েবিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন, বাউয়েট এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোস্তফা কামাল।
এস.এম. ফয়সাল রহমান (আভাশ), সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যামাজন (AWS S3) একজন রিসোর্স পারসন হিসেবে ওয়েবিনারে উপস্থিত ছিলেন।

এস.এম. ফয়সাল রহমান (আভাশ) এর আগে ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট (ইএমবিএল ইবিআই) এবং স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশে ইউরোপ পিএমসি-এর সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।
প্রফেসর ড.মির্জা এ.এফ.এম. রশিদুল হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, আইসিই বিভাগের প্রধান প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন, বাউয়েট আইসিটি ক্লাবের সভাপতি ডা. রুবেল বাসার, বিভিন্ন অনুষদ এবং বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ওয়েবিনারে অংশগ্রহণ করেন।


