IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ‘মানুষ হিসেবে আমি অত খারাপ না’

‘মানুষ হিসেবে আমি অত খারাপ না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘মানুষ হিসেবে আমি অত খারাপ না, কাছে আসলে বুঝতে পারবেন। দূর থেকে কাশবন ঘন মনে হয়।’ নবনির্বাচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ মন্তব্য করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন তিনি। নির্বাচনে জায়েদ খানের সঙ্গে সভাপতিপ্রার্থী ছিলেন মিশা সওদাগর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তিনি ভোট যুদ্ধে হেরে গেছেন। যে কারণে মিশা সওদাগরকে মিস করবেন বলেও জানিয়েছেন নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক।

জায়েদ খান বলেন, ‘সবাই ভালোবাসা দেবেন। ফেইসবুক, ইউটিউবে গুজব দেখে বিশ্বাস করবেন না। মানুষ হিসেবে কিন্তু আমি অত খারাপ না। মিশলে, কাছে আসলে বুঝতে পারবেন।’

এবারের নির্বাচনকে ‘জীবনের সবচেয়ে কঠিন নির্বাচন’ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনটা অনেক কঠিন ছিল আমার জন্য। কিছুদিন আগে আমার মা মারা গেছেন। তাছাড়া অনেক বেশি ষড়যন্ত্র, ব্যক্তিগত আক্রমণ হয়েছে আমাকে কেন্দ্র করে। এ কারণে এবারের নির্বাচন আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। আমাকে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে, হেয় করার চেষ্টা করা হয়েছে।’

তবে এগুলো আর মনে রাখবেন না তিনি। ‘নির্বাচিত হয়েছি সবার দোয়া ও শিল্পীদের ভালোবাসায়।’ বলেছেন হ্যাট্রিক জয়ী এই নায়ক। যাদের কারণে নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এবার নির্বাচনে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31