IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> রাজশাহীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন

রাজশাহীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : ‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স রুমে সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দাকার।

বক্তরা বলেন, ‘যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহনের উপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থণেতিক, সামাজিক ও সাংস্কতিক পরিমন্ডল। বাংলাদেশও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্বান্ত গ্রহণকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্টি। দেশের অসংগঠিত, কর্মপ্রত্যাশী এই যুবগোষ্টিকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমূলী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে’।

বক্তরা আরো বলেন, ‘বেকার যুবদের উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে এনে দেশ গঠনে অংশগ্রহন বাড়াতে যুবদের যুগওপযোগী প্রশিক্ষন প্রদান করা হচ্ছে, প্রশিক্ষন পরবর্তী প্রকল্প গ্রহন কারীদের মাঝে ঋণ প্রদান করে স্বাবলম্বী করা হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রচেষ্টায় ইতোমধ্যে প্রায় ৩৬ লক্ষ যুব প্রশিক্ষন গ্রহণ করেছেন যাদের অনেকেই দেশে ও বিদেশে সন্মানজনক সামাজিক অবস্থান করে নিতে স্বক্ষমতা অর্জন করেছে। নিজে স্বাবলম্বী হয়ে অনেকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে এতে অনেক মানুষের কর্মস্থান হচ্ছে। তাই বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে রপ্তানির বাজারে যুবদের বিভিন্ন পণ্য অর্থনৈতিক ভাবে কোটি কোটি রেমিটেন্স আসছে। তাই যুব ট্রেনিং হতে হবে বাজার ভিত্তিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, পুলিশ সুপার এবিএম মাসুম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল হক, জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব প্রমুখ।

সভায় ১০ জন যুবদের মাঝে চার লাখ ৯০ হাজার টাকার চেক ও ঋণ নিয়ে স্বাবলম্বীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31