ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৭ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৫ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ রফিকুল ইসলাম (৪৮), সরোয়ার জাহান উরফে জাহান (৪২), খোকন হোসেন (২৯) ও এবাদ আলী সরদার (৬০) কে ১০গ্রাম হেরোইন, রেবেকা সুলতানা (৩২) ও জুয়েল লাকড়া (২০) কে ২৫গ্রাম হেরোইন এবং ১৯ পিচ ইয়াবা, রিপন (২৮) কে ৪৫বোতল ফেন্সিডিলসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ আমজাদ হোসেন(৭০) কে ২৬গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ সোহেল রানা (৩১) ও মোজাম্মেল হক ওরফে লটকন (৩০) কে ১৫পিচ ইয়াবা, আলমগীর হোসেন (২৯) ও শামীম হোসেন ওরফে শ্যামল (২১) কে ৪ গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ জালাল উদ্দিন (৩৩) ও আবুল খায়ের (২২) কে ৩০০পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ মুক্তার ফফির (৭০) কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


