IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> ‘ইউক্রেনে সমরাস্ত্রের ১৫ চালান পাঠিয়েছে আমেরিকা-ব্রিটেন’

‘ইউক্রেনে সমরাস্ত্রের ১৫ চালান পাঠিয়েছে আমেরিকা-ব্রিটেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ওয়েস্টার্ন এভিয়েশন রিসোর্সেস মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এটি বলেছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার অজুহাতে দেশটিতে ১৫টি ফ্লাইট পাঠিয়েছে।

এ খবর এমন সময় প্রকাশিত হলো যখন রুশ গণমাধ্যমগুলো এর আগে ইউক্রেনের কাছে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে সরবরাহ করা সমরাস্ত্রকে ‘পুরনো ও সেকেলে’ বলে উল্লেখ করেছিল।

ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ভ্যালেরি সম্প্রতি অভিযোগ করেন, আমেরিকা তার দেশে পুরনো অস্ত্র পাঠিয়েছে।

আমেরিকা এখন পর্যন্ত ইউক্রেনে পরিবহন বিমানে করে ২৫০ টন সমরাস্ত্র পাঠিয়েছে।এসব অস্ত্রের বেশিরভাগ কাঁধে বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ট্যাংকের বহর ইউক্রেনে অনুপ্রবেশ করলে সেগুলোকে প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা কিয়েভকে এই অস্ত্র দিয়েছে।

ইন্টারফ্যাক্স আরো বলেছে, ব্রিটেনও ইউক্রেনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার সর্বোচ্চ সদ্ব্যবহার করছে। গত দু’সপ্তাহে বেশ কয়েকটি পরিবহন বিমানে করে কিয়েভকে সমরাস্ত্রে সয়লাব করে দিয়েছে ব্রিটেন।

সাম্প্রতিক সময়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31