ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুতে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব।
রোববার (৩০ জানুয়ারী) মোহনপুর উপজেলা প্রকৌশলী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী তাজেমুল হক হঠাৎ করে অসুস্থ্য হওয়ায় তাকে চিকিৎসার জন্য দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসায় অবহেলা ও অক্সিজেন না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
পথের মধ্যে তার মৃত্যু ঘটে, সোমবার উপজেলা রুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় তার মৃত্যুর কারণ উৎঘাটনের জন্য সবাই ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব উঠেছে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন, আল-আমীন বিশ্বাস, অধ্যাপক আব্দুল মান্নান, হযরত আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওয়াহেদুজ্জামান প্রমুখ।


