IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> হলুদ দাঁত হবে ধবধবে সাদা

হলুদ দাঁত হবে ধবধবে সাদা

ধূমকেতু নিউজ ডেস্ক : ঝকঝকে মুক্তার মতো দাঁত কার না পছন্দের! ধবধবে সাদা দাঁত আপনার হাসিকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। কিন্তু আমাদের কিছু অস্বাস্থ্যকর অভ্যাস, দাঁতের অযত্ন এবং কেমিক্যালযুক্ত পণ্যের ব্যবহারের কারণে দাঁত হলুদ হয়ে যায়। অনেক রকম ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে, বিভিন্ন রকমের টুথ পেস্ট ও ব্রাশ ব্যবহার করেও শেষে কোনও লাভ হয় না।

তবে হলুদ দাঁত সাদা করার জন্য বেশ কয়েকটি সমাধান রয়েছে, কিন্তু সেগুলো আপনার দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। তবে চিন্তা করার কিছু নেই, আপনিও যদি হলুদ দাঁতের সমস্যায় পড়ে থাকেন, তাহলে ঘরে তৈরি আয়ুর্বেদিক পাউডার ব্যবহার করতে পারেন। দাঁতের রঙ সাদা করতে এবং দাঁতকে ভেতর থেকে স্বাস্থ্যকর করে তুলতে আয়ুর্বেদিক পাউডার দুর্দান্ত কার্যকর।

আসুন জেনে নেওয়া যাক, ঝকঝকে দাঁত পেতে বাড়িতেই কীভাবে আয়ুর্বেদিক পাউডার তৈরি করবেন।

তৈরির উপকরণ

ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদিক পাউডার তৈরি করতে প্রয়োজন- এক চামচ রক সল্ট, এক চামচ লবঙ্গ পাউডার, এক চামচ দারুচিনি পাউডার, এক চামচ যষ্টিমধু, শুকনো নিম পাতা এবং শুকনো পুদিনা পাতা।

পাউডার তৈরির পদ্ধতি

আয়ুর্বেদিক পাউডার তৈরি করা খুবই সহজ। উপরে তালিকাভুক্ত সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে মিহি করে পিষে নিন, ব্যস তৈরি হয়ে যাবে এই পাউডার! নিয়মিত ব্যবহারের জন্য এই পাউডার একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করে রাখা যেতে পারে, তাহলে জিনিসটা ভালো থাকবে।

কীভাবে ব্যবহার করবেন?

হাতের তালুতে এক চামচ পাউডার নিন, এবার আপনার ব্রাশে পাউডারটি লাগিয়ে দাঁত পরিষ্কার করুন। ভালোভাবে মাজা হয়ে গেলে পানি দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে নিন। টানা এক সপ্তাহ এটা করলে দাঁতের রঙের অনেকটা পরিবর্তন হতে পারে। রক সল্ট দাঁতের রঙ সাদা করতে পারে। অপরদিকে, যষ্টিমধু এবং নিম পাতা মাড়ির স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। তাছাড়া, এই আয়ুর্বেদিক পাউডারটি সেনসিটিভ দাঁতের জন্যও অনেক উপকারি। এতে উপস্থিত দারুচিনি এবং লবঙ্গ desensitising agent হিসেবে কাজ করে।

সূত্র: বোল্ডস্কাই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ