IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> পাকিস্তানের নতুন স্পিনার ইফতেখারের ঘূর্ণিতেই শেষ জিম্বাবুয়ে

পাকিস্তানের নতুন স্পিনার ইফতেখারের ঘূর্ণিতেই শেষ জিম্বাবুয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : একেবারে নতুনও বলা যাবে না। কারণ, পাকিস্তানের জার্সি পরে অফ স্পিনার ইফতিখার আহমেদের অভিষেক হয়েছে ২০১৫ সালে, ৫ বছর আগে। কিন্তু এই ৫ বছরে কেবল ৫টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন তিনি। অবশেষে ৩০ বছর বয়সে এসে নিজেকে খুঁজে পেলেন যেন এই স্পিনার।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তার ঘূর্ণিতেই মাত্র ২০৬ রানের গুটিয়ে গেলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১০ ওভারে ২টি মেডেন নিলেন, দিলেন ৪০ রান। উইকেট নিয়েছেন ৫টি। আগের ৫ ম্যাচে যার ঝুলিতে ছিল কেবল ১টি উইকেট, তিনি কি না এক ম্যাচেই নিয়ে নিলেন ৫টি উইকেট!

মূলতঃ ইফতিখার আহমেদের ঘূর্ণিতেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারেই অলআউট হয়ে যায় তারা। শিন উইলিয়ামসই কেবল জিম্বাবুয়ের হয়ে কিছুটা লড়াই করতে পেরেছিল। ৭০ বলে তিনি করেছিলেন ৭৫ রান।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মূলতঃ আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নেমেছে পাকিস্তান। আগের ম্যাচে ২৬ রানের ব্যবধানে জয়ের পর আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে তারা।

প্রথমেই টস। জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। কিন্তু ব্যাট করতে নামার পর চিবাবার উইকেট দিয়েই শুভ সূচনা করে পাকিস্তান। ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান চিবাবা। এরপর ১৩ বল খেলে ৩ রান করে আউট হয়ে যান ক্রেইগ আরভিন। ব্রেন্ডন টেলর করেন, ৪৫ বলে ৩৬ রান।

মিডল অর্ডারে ব্রেন্ডন টেলর আর শিন উইলিয়ামসন মিলে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন। তাদের দু’জনের ৬১ রানের জুটিই মূলতঃ শেষ পর্যন্ত ২০০ পার করতে সহায়তা করে জিম্বাবুয়েকে। টেলর আউট হয়ে গেলেও উইলিয়ামস ৭৫ রানের ইনিংস খেলেন। ১০টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও মারেন তারা।

ওয়েসলি মাধভেরে ১০, সিকান্দার রাজা ২, তেন্দাই চিসোরো ৭, চার্ল মুম্বা ১১, মুজরাবানি ১৭ রান করে আউট হয়ে যান। ইফতিখার আহমেদ ছাড়াও পাকিস্তানের পক্ষে উইকেট শিকার করেন মোহাম্মদ মুসা ২টি, হ্যারিস রউফ, ফাহিম আশরাফ এবং ইমাদ ওয়াসিম নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে পাকিস্তান শুরুটা একটু ভালো করলেও ১০০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে। ১০.১ ওভারে ৬৮ রানের জুটি গড়ার পর ২৪ বলে ২২ রান করে আউট হয়ে যান আবিদ আলি। ইমাম-উল হক আউট হন ৪৯ রানে। এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ২১.৪ ওভারে ২উইকেট হারিয়ে ১৩৭। তেন্দাই চিসোরো নেন পাকিস্তানের উইকেট দুটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031