ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২০ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ৩০ বোতল ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


