ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৯ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৫ জন, বাগমারা থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ ময়েন বাবু (৩২) কে ৪০০গ্রাম গাঁজা, রফিকুল ইসলাম ওরফে মানিক (৪৫) কে ২০গ্রাম হেরোইন, রেজাউল ইসলাম (৫০) কে ১০লিটার চোলাইমদ, গোলাম মোর্তুজা (৩৮) ও খালেদা বেগম (৩২) কে ১৫০গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রীমতি অঞ্জুলী দাস (৫০) কে ২০গ্রাম গাঁজা ও শ্রী দিলীপ মুর্মু (২৮) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ উজ্জল হোসেন (৩০) ও আছিয়া বেওয়া (৪০) কে ১কেজি গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী চারঘাট থানা এলাকা হতে কামরুজ্জামান রিদয় ওরফে অনিক (২২) কে ২০০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


