ধূমকেতু প্রতিবেদক : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠোপোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা:) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আহলেহাদীস জামা’আত ও বাংলাদেশ আহলেহাদীস ছাত্রসমাজ রাজশাহী সাংগঠনিক জেলার আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
এখান থেকে বলা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাঁর পদমর্যাদা ও দায়িক্ববোধের প্রতি সম্মান প্রদর্শন না করে চরম মুর্খতা ও ধৃষ্টতার সাথে বলেছেন তার দেশে এই ধরনের ব্যঙ্গচিত্র প্রদর্শন অব্যাহত থাকবে। তাঁর এই বক্তব্যে মুসলিম বিশ্ব আজ প্রতিবাদে ফুঁসে উঠেছে। এদিকে ভারত সরকার ফ্রান্সের এই কর্মকাÐে সমর্থন দেয়ায়, ফ্রান্স এবং ভারতের সকল প্রকার পণ্য বর্জনের জন্য অনুরোধ করা হয়। তারা আরো বলেন, মুসলিমরা নবীর প্রতি অবমাননা কোনভাবেই সমর্থন ও বরদাস্ত করবেনা।
মুসলিম, ইয়াহুদী ও খ্রীষ্টান সবাই আসমানী ধর্শের সাথে সম্পৃক্ত জাতী। এদের নিয়ে কটুক্তি কারা সহ্য করা যায় না। তারা বলেন, দুনিয়ার যে কোন প্রান্তরের প্রতিটি মুসলিম নবী মুহাম্মদ (সা.) কে এবং তাঁর সম্মানকে নিজের জীবন ও নিজের সম্মানের চেয়ে অসংখ্যগুন গুরুত্বপূর্ণ মনে করে। তাই নবী করিম (সা.) কে নিয়ে কোন ধরনের কটুক্তি ও অবমাননা সহ্য করা হবে না বলে উল্লেখ করেন তারা । সেইসাথে সরকারীভাবে ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন এবং সরকারীভাবে এর প্রতিবাদ দেওয়ার দাবী জানান তারা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা আহলে হাদীস জামা-আতের সভাপতি আবুল কালাম আজাদ। প্রথান অতিথি ছিলেন আহলে হাদীস জামা-আতের কেন্দ্রীয় আমির শায়খ আব্দুস সামাদ সালাফী মাদানী।
বক্তব্য রাখেন, আহলেহাদীস জামা-আতের নায়েবে আমীর ড. মুহাম্মদ মোছলেহ্ উদ্দিন, সেক্রেটারী জেনারেল এ.এস.এম আব্দুল লতীফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম আযম, রাজশাহী জেলা সেক্রেটারী মাওলান মতিউর রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য শায়খ আব্দ্রুল আহাদ মাদানী, মাওলানা এরমাদ আলী, আহলেহাদীস ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি তৌহিদ বিন তোফাজ্জল হক, সেক্রেটারী জেনারেল জাকারিয়া হোসাইন, রাজশাহী জেলার সভাপতি মাওলানা মাইনুল ইসলাম ও সেক্রেটারী শাহাদাত হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ।


