IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> কিম জং উনের স্ত্রী বহুদিন পর জনসম্মুখে

কিম জং উনের স্ত্রী বহুদিন পর জনসম্মুখে

ধূমকেতু নিউজ ডেস্ক : বহুদিন পর জনসম্মুখে আসলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু। বুধবার তাকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেখা গেছে।

রয়টার্স জানিয়েছে, এদিন রি সোল জু স্বামীর সঙ্গে লুনার নিউ ইয়ারের ছুটি উদযাপন করতে রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত মানসুদাই আর্ট থিয়েটারে আর্ট পারফমেন্স দেখতে গিয়েছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে যেটি সম্প্রচার করা হয়। করোনাভাইরাস মহামারীর মধ্যে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন এই পরিবারের সদস্যরা জনসম্মুখে খুব কমই এসেছেন।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়, যখন কিম তার স্ত্রীকে নিয়ে থিয়েটারের অডিটোরিয়ামে প্রবেশ করেন তখন স্বাগত সঙ্গীত বাজছিল। তারপরও দর্শকরা ‍খুশিতে চিৎকার করে ওঠেন।

টেলিভিশনে দেখা যায়, লাল ও কালো রঙের একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন রি সোল জু। পুরো অনুষ্ঠান চলাকালে তিনি স্বামীর সঙ্গে কথা বলেন এবং হাসেন। হাতে হাত রেখে তারা স্টেজে যান এবং শিল্পীদের সঙ্গে ছবি তোলেন

এক সময় নিয়মিত নানা সামাজিক, বাণিজ্যিক এবং সামরিক অনুষ্ঠানে স্বামীর পাশে উপস্থিত থাকতেন রি। ফলে আন্তর্জাতিক বিশ্বেও তার প্রতি আগ্রহ জন্মেছিল। এ বিষয়ে কিম তার বাবা কিম জং ইলের থেকে ভিন্ন আচরণ করেছেন। কিম জং ইল তার স্ত্রীদের খুব কমই জনসম্মুখে আনতেন।

কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে একটি কনসার্টে রি কে শেষবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়। তারপর থেকে তিনি উধাও হয়ে যান। গুঞ্জন ছড়ায় তিনি অসুস্থ এমনকি তিনি আবারও মা হতে চলেছেন এমন খবরও ছড়িয়ে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news