IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> প্রবাস >> ইরানের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি চালকের ভূমিকা পালন করছে : ইসমাইলি

ইরানের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি চালকের ভূমিকা পালন করছে : ইসমাইলি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই -এর প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, দেশের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি হচ্ছে চালিকাশক্তি। সেজন্য তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে নতুন প্রযুক্তিগুলো আরো দ্রুত এগিয়ে নেয়ার পথ করে দেয়ার আহ্বান জানান।

ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শহীদ ফাকরিযাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল (মঙ্গলবার) মোহাম্মদ ইসমাইলি এসব কথা বলেন।

২০২০ সালের ২৭ নভেম্বর বিজ্ঞানী ফাখরিযাদে গুপ্তঘাতকের হামলায় শহীদ হন। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তঘাতকরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ইসরাইলের পক্ষ থেকে বিভিন্ন সময় একথা স্বীকারও করা হয়েছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আরো বলেন, দেশের শত্রুরা চায় না ইরান শক্তিমত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক, এজন্য তারা ইরানের উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায় নি।

তিনি বলেন, “যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমরা উন্নতি ঘটাব সে কারণে আমাদের কর্মকর্তাদের কোনো রকমের ভয়-ভীতি ছাড়াই পরিপূর্ণ আস্থার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেয়া উচিত। এতে আমরা বিজয়ী এবং গর্বিত হব।”

মোহাম্মদ ইসমাইলি বলেন, শক্তির উৎস হচ্ছে নতুন প্রযুক্তির উন্নয়ন এবং আমাদের বিজ্ঞানীরা এ ক্ষেত্রে বড় বড় সফলতা অর্জন করেছেন এবং ইরানকে বিশ্বের মাঝে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পরিচিত করেছেন। এই দৃষ্টিকোণ থেকে শত্রুরা ইরানকে আন্তর্জাতিক শক্তিধর দেশগুলোর কাতারে দেখতে চায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31