ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনকে ৯ লাখ ৯০ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স প্রদান করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
বুধবার বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে হোল্ডিং ট্যাক্সের টাকার একটি চেক তুলে দেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনওয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।
আরও উপস্থিত ছিলেন, আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নুর-ই-সাঈদ প্রমুখ।


