ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহামুদ হাবীব হিমেল ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাহামুদ হাবীব হিমেলের জানাযার নামাজ বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।


