IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> টপ নিউজ >> বিনোদন >> পুত্রের ধর্ম নিয়ে যা বললেন নুসরাত

পুত্রের ধর্ম নিয়ে যা বললেন নুসরাত

ধূমকেতু নিউজ ডেস্ক : টলিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। গত বছরের পুরোটা সময় টানা খবরের শিরোনামে ছিলেন তৃণমূলের এই সাংসদ। প্রথমে বিবাহবিচ্ছেদ, এরপর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় শুরু হয় টলিপাড়ায়। নানা জলঘোলা হওয়ার পর পুত্রসন্তানের মা হন নুসরাত। তারপর প্রশ্ন উঠে এই সন্তানের বাবা কে? কিন্তু বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন নুসরাত জাহান।

এসব নিয়ে তুমুল বিতর্কের মাঝে জানা যায়, নুসরাতের পুত্র ঈশানের বাবা চিত্রনায়ক যশ দাশগুপ্ত। ধারণা ছিল, এর মধ্য দিয়ে যশ-নুসরাতের বিষয়টি ভাটা পড়বে। কিন্তু তারা দুজন দুই ধর্মের অনুসারী। কিছুদিন ধরে কথা উড়ছে, কোন ধর্ম মতে বিয়ে করেছেন তারা! এরই মাঝে ধর্মের ইস্যুটি নতুন করে উসকে দিলেন নুসরাত নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন নুসরাত। এ আলাপচারিতায় যশ-নুসরাতের পুত্রের ধর্ম নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। উত্তরে নুসরাত বলেন—‘একজন ভালো মানুষের মতো বেড়ে উঠবে ঈশান। আমি মুসলিম, যশ হিন্দু। আমাদের সন্তান দুই ধর্ম থেকেই ভালো বিষয়টি শিক্ষা নেবে। অভিভাবক হিসেবে আমরা দু’জনেই খুবই উদারমনস্ক। আমাদের বাড়িতে দীপাবলি, দুর্গাপূজা, ঈদ, ক্রিসমাস পালন করা হয়। আমার মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ভারতের উদাহরণ তুলে ধরতে পারব। ঈশান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বড় হবে, এটাই আমার বিশ্বাস।’

২০১৯ সালে তুরস্কে উড়ে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন ধরে। তখন সামনে আসে অভিনেতা যশ দাশগুপ্তর নাম। গত বছর আলিপুর আদালত জানান, নুসরাত ও নিখিলের বিয়ে বৈধ নয়! তবে সব আলোচনা ভুলে স্বামী-সন্তান ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত নুসরাত জাহান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31