IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বিএনপি আট দফা দাবিতে মাঠে নামছে

বিএনপি আট দফা দাবিতে মাঠে নামছে

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকার পতন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ দফা দাবিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য দলের অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। কারণ মাঠের আন্দোলনে জনসম্পৃক্তা বাড়িয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে দলটি। এজন্য তারা বিভিন্ন কর্ম-পরিকল্পনা ঠিক করছেন বলে দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার আইনের অযুহাত দেখিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দিচ্ছেন। এজন্য বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে রাজপথকেই বেছে নিয়েছে তারা। এই দাবিকেই সামনে রেখে মূলত বিএনপি রাজপথে নামবে। এর সঙ্গে আন্দোলনে অন্যন্যা দাবিগুলোকেও ধিরে ধিরে সম্পৃক্ত করা হবে।

যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ইতিমধ্যে রাজপথে নেমেছে বিএনপি। তার সুচিকিৎসার দাবিতে দলটি গণঅনশন, সমাবেশ, স্মারকলিপি প্রদান, লিফলেট বিতরণ, বিক্ষোভ, দোয়া মাহফিল এবং মৌন মিছিলের মতো কর্মসূচি পালন করেছে। কিন্তু সমাবেশগুলো শেষ করতে পারেনি তারা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার উন্মুক্ত স্থানে জমায়েতে নিষেধাজ্ঞা দেয়ার পর এই কর্মসূচি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত সমাবেশের নতুন কোনো তারিখ নির্ধারিত হয়নি।

গত ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে প্রথম ধাপে ২৩ জেলায় সমাবেশ করেছে বিএনপি। এরপরে ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার অনুমতির দাবিতে দেশের আরও ৪০ জেলায় সমাবেশের ঘোষণা করেছিলো বিএনপি। এরমধ্যে ইতোমধ্যে ৮টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দলটি বলছে, বর্তমান সরকারের কাছে আইনের শাসন আশা করা যায় না। ন্যায়সঙ্গত কোনো দাবিও এই সরকার মানবে না। আর বিচার বিভাগের কাছেও সুবিচার আশা করা যায় না। এই অবস্থায় বর্তমান সরকারকে সরিয়ে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

আন্দোলেনের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আমরা এখনো আছি। আর এই আন্দোলন চলমান রয়েছে।

এদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবির সাথে নতুন আরও ৭ দফা দাবিতে রাজপথে নামতে চাচ্ছে বিএনপি।

দাবিগুলো হচ্ছে: সরকারের পদত্যাগ, খুন, গুমের সাথে জড়িত নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তাসহ সকলের নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা, মানবাধিকার নিশ্চিত, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিকেই মূলত সর্বোচ্চ প্রাধান্য দেবে দলটি।

এবিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ চায়। খুন ও গুমের সাথে জড়িত নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তাসহ সকলের নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের চাই। কারণ এই সরকারের পতনের মধ্য দিয়েই সৃষ্টি হবে সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ অপার সম্ভাবনা নতুন অধ্যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31