ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা মোটর মেকানিক্স ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মোটর মেকানিক্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল খালেক, সহ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক শ্রী ফনিন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদাক মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


