IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
Home >> প্রবাস >> ইয়েমেনবিরোধী আগ্রাসনে আমেরিকার সঙ্গে মিত্রতা পরাজয়ের ব্যবস্থাপত্র : মালিক

ইয়েমেনবিরোধী আগ্রাসনে আমেরিকার সঙ্গে মিত্রতা পরাজয়ের ব্যবস্থাপত্র : মালিক

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আমেরিকার সঙ্গে যে সমস্ত দেশ গাঁটছড়া বাঁধছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি।

তিনি বলেছেন, যে সমস্ত দেশ মনে করছে আমেরিকার সঙ্গে জোট বেঁধে তারা ইয়েমেনের বিরুদ্ধে বিজয় লাভ করবে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে, বরং তাদের নিশ্চিত গন্তব্য হবে পরাজয়।

বৃহস্পতিবার ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল আব্দুল মালিক আল-হুথির এ বক্তব্য তুলে ধরেছে।

মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের ২৭ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে আগ্রাসন শুরু হয় কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি। বরং দিন দিন হুথি আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।

আব্দুল মালিক আল-হুথি গতকালের বক্তৃতায় আরও বলেছেন, সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলের নির্দেশে ইয়েমেনের উপর আগ্রাসন জোরদার করেছে। কিন্তু আগ্রাসীদেরকে চূড়ান্ত পরিণতিতে পরাজয় বরণ করতে হবে এবং তাদেরকে এই আগ্রাসনের জন্য মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে।

হুথি নেতা আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের জনগণ দৃঢ় মনোবল নিয়ে প্রতিরোধ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত পরাজয় তাদেরকে স্পর্শ করতে পারবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31