ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়ারিকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলো, সাইদুর রহমান (৪২), ইব্রাহিম হোসেন (৪১), মাসুদ (৪২), মোস্তাকিন (৪০), রবিউল ইসলাম (৩৯)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ২০২২ রাত ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজে নির্দেশে এসআই শাহীনুর ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে হতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


