IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রামেকে প্রবেশ কার্ড না থাকায় রোগীর স্বজনকে মারধর

রামেকে প্রবেশ কার্ড না থাকায় রোগীর স্বজনকে মারধর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারধরের অভিযোগ এনে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক রোগীর স্বজন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে নগরীর রাজপাড়া থানায় এ অভিযোগ দেন রোগীর স্বজন আবদুল্লাহ আল মামুন।

আবদুল্লাহ আল মামুন নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার ৯ মাস বয়সী সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দুই আনসার সদস্য হলেন সবুজ (৩২) ও নুর আলম।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি ডায়রিয়া ও ঠাণ্ডার কারণে ৯ মাসের শিশুকে হাসপাতালে ভর্তি করেন বাবা আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুর জন্য মামুন প্রয়োজনীয় ওষুধ কিনে হাসপাতালে প্রবেশ করতে গেলে তিনি আনসার সদস্যদের বাধার সম্মুখীন হন। এ সময় তার কাছে প্রবেশ কার্ড ছিল না।

তিনি আনসার সদস্যের কাছে বলেন, তাড়াহুড়োর জন্য ভুলে প্রবেশ পাস কার্ড রেখে এসেছেন। তবে প্রবেশ কার্ড ছাড়া আনসার সদস্য তাকে হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছিলেন না। তখন একটু জোর করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে হাতের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন সবুজ, নুর আলমসহ কয়েকজন। এ ঘটনা হাসপাতালের পরিচালককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে তার অভিযোগ।

আবদুল্লাহ আল মামুন জানান, তিনি এ কারণে ওই দুই আনসার সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, হাসপাতালে প্রবেশের একটি পাস কার্ড আছে। ওই কার্ড না দেখালে হাসপাতালে প্রবেশের নিয়ম নেই। কিন্তু ওই দিন হয়তো তার কাছে কার্ডটা ছিল না। এ কারণে জিজ্ঞাসাবাদ করেছিলেন আনসার সদস্যরা। একপর্যায়ে তাদের মধ্যে কিছু একটা হয়েছে।

তিনি আরও বলেন, আনসার সদস্যরাও অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন। তারা ভুলে যান যে, তারা মানুষের সেবা দিচ্ছেন। তাদের বারবার বলা হয়েছে, কারও গায়ে যেন তারা হাত না তোলেন। কারও সঙ্গে উত্তেজিত হয়ে কথা না বলেন। কিন্তু তারা এটা মানছেন না। আবার রোগীর স্বজনরাও নিয়ম মেনে পাস কার্ড নেন না। কার্ডটা দেখালেই আর কোনো সমস্যা হয় না। তবে বিষয়টি সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে থানায় একটি অভিযোগ এসেছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31