IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> কাদা-পানিতে একাকার রাণীনগর-কালীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক

কাদা-পানিতে একাকার রাণীনগর-কালীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার সড়ক কাদা-পানিতে যেন একাকার হয়ে গেছে। বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করেই বৃষ্টিপাতে পানি জমে পুরো ২২ কিলোমিটার সড়ক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সড়ক দিয়ে যান চলাচলে অসহনীয় দূর্ভোগে পরেছে এলাকার লাখ লাখ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত মোট ২২ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে চাপ বাড়লে এবং এলাকার জনমানুষের জীবন-মান উন্নয়নে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করতে এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হয়। সড়কটি রাণীনগর থেকে আবাদপুকুর-কালীগঞ্জ হয়ে নাটোরের সিংড়ার ঢাকা-রাজশাহী মহাসড়কের সাথে মিলিত হয়েছে। ২৬টি কালভার্ট ও ৪টি ব্রীজ পূর্ণ নির্মাণ এবং সড়কটি টেকসই, মজবুত ও প্রসস্থ্য করে পাকা করণের লক্ষে ২০১৮ সালে সংশ্লিষ্ট বিভাগ থেকে টেন্ডার দেয়া হয়। এর পর সড়ক সমস্ত কার্পেটিং তুলে কোন রকমে রোলার দিয়ে ফেলে রাখে এবং বেশ কিছু কালভার্ট ও ব্রীজ ভেঙ্গে নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

গত ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরে সংশ্লিষ্ট ঠিকাদার অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। এর পর অতিরিক্ত সময়েও কাজ শেষ করতে না পারায় গত বছরের মে মাসের প্রথম সপ্তাহে সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার দেয়। এতে আগের ঠিকাদার নতুন করে দেয়া টেন্ডারের উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। অবশ্য ওই বছরের ২৯ নভেম্বর মামলাটি নিষ্পত্তি হয়। এর পর নতুন করে ঠিকাদার নিয়োগ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু আবেদনের দুই মাস অতিবাহিত হলেও এখনো নতুন ঠিকাদার নিয়োগের অনুমতি মেলেনি।

এলাকা বাসি জানান, দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় সড়কের মধ্যে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার কোথাও কোথাও টেউ টিনের মতো উচুঁ-নিচু হওয়ায় যানবাহন চলা চল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। হঠাৎ করেই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হলে পুরো সড়কটি বৃষ্টির পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে পরেছে। শনিবার সকাল থেকেই রাস্তায় যান বাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। ইতিমধ্যে বেশ কয়েটি যাত্রীবাহী গাড়ী উল্টে পরে দূর্ঘটনার কবলে পরেছে। পথযাত্রী হাবিবুর রহমান বলেন,রাণীনগর থেকে আবাদপুকুর আসতে পড়নের জামা-কাপড় কাদা-পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এছাড়া সড়কে বেশ কয়েকটি অটোরিক্সা উল্টে পরে আছে।

যাত্রী মিজানুর রহমান, সাইদ হোসেনসহ আরও কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কি ভিন্ন গ্রহের বাসিন্দা যে এতো দীর্ঘ বছর ধরে দূর্ভোগ পোহাতে হবে? কেউ কি নেই আমাদের এই দুর্ভোগ লাঘব করবে? দেশে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায় হচ্ছে অথচ আমাদের এই সড়ক কাজ চার বছর ধরে বন্ধ হয়ে আছে। তাই সড়কের কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নতুন ঠিকাদার নিয়োগের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই দ্রুত সড়কের কাজ শুরু করা হবে। আর আপাতত যানবাহন চলাচলের সুবিধার্থে সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য এখনই ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031