IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> প্রবাস >> লিড নিউজ >> বন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!

বন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : এমনিতেই ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, তার ওপর এবার আঘাত হানল ভূমিকম্প। দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে এই অঞ্চল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) নিশ্চিত করেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪৩ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল তুলনামূলক গভীরে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনা আতঙ্ক আরও বাড়িয়েছে।

অন্য দিকে, ভোতে কোশি নদীতে হঠাৎ সৃষ্ট মারাত্মক বন্যার পর টানা ১৪ দিন ধরে চলছে জরুরি উদ্ধার কাজ। নেপাল পুলিশের দেওয়া হালনাগাদ তথ্যানুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬৬ জনে। নিখোঁজের তালিকাও দীর্ঘ এখনও সন্ধান মেলেনি ৪ হাজার ৭৭৭ জনের। নিখোঁজদের মধ্যে অন্তত ৩৫টি দেশের প্রায় ৬০০ জন বিদেশি পর্যটক ও নাগরিক রয়েছেন।

শনাক্ত করা সম্ভব না হওয়ায় ফরেনসিক পরীক্ষা শেষে ১ হাজার ১৪৭টি মরদেহ ইতোমধ্যে সমাহিত করা হয়েছে। মাত্র ১০২টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। স্বজনহারা পরিবারগুলো পরিচয় নিশ্চিতের আশায় কাঠমান্ডুর পুলিশ হাসপাতালে ডিএনএ নমুনা জমা দিচ্ছে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৩ হাজার ৫৮৩ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন, যার মধ্যে ৩০০ জনের বেশি বিদেশি নাগরিক। তবে চিলিমে ও আপার ত্রিশূলির মতো ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের টানেলগুলোতে এখনও আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে জটিল চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে নেপাল সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর প্রায় ৮ হাজার সদস্য। তাদের সাহায্য করতে প্রযুক্তি ও বিশেষায়িত উদ্ধারকারী দল পাঠিয়েছে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত। নিখোঁজদের অনুসন্ধানে ব্যবহার করা হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রোন, আন্ডারওয়াটার ড্রোন ও ভারী উদ্ধার সরঞ্জাম।

নেপালি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত বেইলি সেতু, উদ্ধার সরঞ্জাম এবং ডিএনএ পরীক্ষার কিট চেয়ে আবেদন জানিয়েছেন। ভারত, জাপান ও সিঙ্গাপুরের ফরেনসিক বিশেষজ্ঞ দলও বর্তমানে স্থানীয়দের সহায়তা করছে।

এদিকে, নতুন করে ভূমিধসের কারণে কিমরুং নদীর স্বাভাবিক প্রবাহ আটকে যাওয়ায় নয়াপুল ও বিরেথান্থি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031