IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে মারধরের শিকার নারী শিক্ষককে মীমাংসায় বসতে চাপ

গোদাগাড়ীতে মারধরের শিকার নারী শিক্ষককে মীমাংসায় বসতে চাপ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রধান শিক্ষকের হাতে মারধরের শিকার নারী শিক্ষক এখন চাপের মুখে আছেন। ঘটনাটি মীমাংসা করে নিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য বিভিন্ন মাধ্যমে তাঁকে চাপ দেওয়া হচ্ছে।

অভিযোগ পাওয়া গেছে, বেশি চাপাচাপি করছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমান সাবু। কয়েকদিন আগে তিনি স্কুলে গিয়ে ওই নারী শিক্ষককে চাপ দিয়ে এসেছেন। গত ১ জানুয়ারি উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম হোসেনের হাতে শারীরীকভাবে লাঞ্ছিত হন সহকারী শিক্ষক সাইদা ইসলাম। শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র দেওয়ার সময় টাকা না নেওয়ার কারণে প্রধান শিক্ষক তাঁকে পেটান। ঘটনার পর সাইদা ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইদা ইসলাম এ নিয়ে গোদাগাড়ী থানায় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা লাইলা তাসলিমা নাসরিন অভিযোগের তদন্ত করালে সত্যতা পাওয়া যায়। এ প্রতিবেদন প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদের কাছে গেলে তিনি অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা হওয়ার পর আকরম আলী এখন মীমাংসার জন্য ছুটছেন। তিনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমানকে দিয়ে ভুক্তভোগী শিক্ষককে চাপ দিচ্ছেন। সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা হওয়ার পরও শিক্ষক নেতা সাবিয়ার রহমান ওই স্কুলে গিয়ে একটি ‘সালিশ বৈঠক’ করেছেন। সেখানে আকরম হোসেনকে দিয়ে সাইদা ইসলামের কাছে ক্ষমা চাওয়ানো হয়েছে। এই সালিশ বৈঠকে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান শাহীনকেও ডাকা হয়েছিল। তবে তিনি যাননি।

বিষয়টি স্বীকার করে শাহজাহান শাহীন বলেন, ‘সাইদা ইসলাম আমাকে ফোন করে বলেছিলেন বিষয়টা নিয়ে সবাই সালিশে বসতে চাচ্ছেন, আমি যেন যাই। কিন্তু যেহেতু এটা নিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়ে গেছে সে জন্য আমি যাইনি। যেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে সালিশ চলে না। সে কারণেই আমি যাইনি।’ভুক্তভোগী শিক্ষক স্বীকার করেন অভিযুক্ত আকরম আলী তাঁর কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, ‘আমি ছোট চাকরি করি। শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমান এ বিষয়ে দায়িত্ব নিচ্ছেন। আমি অভিযোগ তুলে নিলে আকরম আলী চাকরি ফিরে পাবেন। বিভাগীয় মামলা থেকেও দায়মুক্তি পাবেন। তবে সেক্ষেত্রে আকরম আলীকে এই স্কুল থেকে দূরে বদলি করা হবে বলে আমাকে আস্বস্ত করা হচ্ছে।’ তবে তিনি এখনও অভিযোগ প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন।

সাইদা ইসলামকে চাপ দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমান বলেন, ‘আমি সমিতির নেতা, একজন শিক্ষকের চাকরি চলে যাচ্ছে। তাঁর জন্য যদি এ টুকু করে অন্যায় করে থাকি, তাহলে অন্যায়।’

সালিশ বৈঠকে বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা সালিশ ছিল না। স্থানীয়রা অভিযোগ করেছেন যে ওই স্কুলটির সভাপতি জামায়াত করেন। সেটা আমাদের তদন্ত করতে বলেছিল। আমরা সেটাই দেখতে গিয়েছিলাম।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা লাইলা তাসলিমা নাসরিন বলেন, ‘অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলাও হয়েছে। সাইলাকে চাপ দেওয়া হচ্ছে বলে শুনিনি।’

প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘এ রকম অনেক ঘটনা ঘটে। অভিযোগ করার পরও অনেক শিক্ষক চাপের কারণে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হন। যেহেতু একজন নারী শিক্ষককে শারীরীকভাবে লাঞ্ছিত করা হয়েছিল, সে জন্য আমরা বিষয়টা গুরুত্ব সহকারেই দেখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31