IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> পানির দাম পুনঃনির্ধারণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী

পানির দাম পুনঃনির্ধারণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী

ধূমকেতু প্রতিবেদক : একলাফে পানির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের গণশুনানি ছাড়াই রাজশাহী ওয়াসা একলাফে পানির দাম তিনগুণ বাড়িয়েছে। গত পহেলা ফেব্রæয়ারি হতে তাদের বেঁধে দেয়া নতুন দাম কার্যকর হয়েছে। কিন্তু সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াসার সরবরাহ করা পানিতে মানুষের মল বা কলিফম ব্যাকটেরিয়া পাওয়ার কথা প্রকাশিত হয়েছে। এছাড়া, ওয়াসার সরবরাহ করা পানি নোংরা, দূষিত ও পানের অযোগ্য। একারণে টাকা দিয়ে পানি কিনেও তা মানুষ পান করতে পারেন না। অনেক দরিদ্র মানুষ ওয়াসার পানি পান করছেন বাধ্য হয়ে। এতে ডায়রিয়া ও আমশয় ও চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এমন কি তীব্র আয়রনের কারণে কাপড় কাচা ও ঘরগৃহস্থালির কাজ করার বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পানির গুণগতমান বৃদ্ধি না করেই ওয়াসা হুট দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষ সংক্ষুব্ধ। কিন্তু এদিকে কোনো ভ্রæক্ষেপ নেই ওয়াসার।

বক্তারা আরও বলেন, পানি বিশুদ্ধকরণের নামে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা খরচ করে প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেগুলো মুখথুবড়ে পড়েছে। ফলে পুরাতন পদ্ধতিতেই পানি সরবরাহ করা হচ্ছে। রাজশাহী ওয়াসা পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে। করোনাকালীন সময়ে এটি আত্মঘাতী সিদ্ধান্ত। জনগণের স্বার্থে ভুর্তকি দিয়ে সুপেয় পানি সরবরাহে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহীর গণমানুষের আয়ের সাথে সংগতি রেখে গণশুনানির মাধ্যমে পানির দাম পুনঃনির্ধারণে ওয়াসার প্রতি আহবান জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিস প্রমানিক দেবু, রাজশাহী আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আব্দুল মতিন, এফএফ ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, পরিবেশ আন্দোলন বাপার সহ সভাপতি সাংবাদিক শ. ম সাজু।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, জেলা লোকমোর্চার সহ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, নারীনেত্রী ও কবি খোশবু জান্নাত যুবনেতা কেএম জোবায়েদ জিতু, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান, সোনিয়া বেগম ও অপর্ণা সেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31