ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘‘জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’’ পালন করা হয়েছে।
‘‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা বধির সংঘের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
রাজশাহী জেলা বধির সংঘের সভাপতি এস.এম এমদাদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি সাইফুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুলকাদের, যুগ্ম সম্পাদক শ্রী রামু কুমার দাস, সহ কোষাধ্যক্ষ আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক আব্দুুল গাফফার ও পাঠাগার সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।


