IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ভোলাহাটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত যারা

ভোলাহাটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত যারা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে চতুর্থ ধাপে ভোট অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর। এদিন দুপুর ১টার মধ্যে ব্যালট পেপার শেষ, অবৈধ ভাবে সিল মারাসহ নানা অনিয়মের কারণে ৩টি ইউনিয়নের ৫টি কেন্দ্রের ভোট স্থাগিত করা হয়।

সোমবার ৭ ফেব্রুয়ারি ৩ ইউনিয়নে স্থগিত হওয়া ৫টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তিনটি ইউনিয়নের একটিতে আওয়ামী লীগ, একটিতে স্বতন্ত্র (বহিস্কার আওয়ামী লীগ) এটিতে স্বতন্ত্র (বিদ্রোহী বিএনপি) প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

স্থগিত ৩টি ইউনিয়নের ৫টি ভোট কেন্দ্র যথাক্রমে, ভোলাহাট ইউনিয়নের রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন, গোহালবাড়ি ইউনিয়নের খালেআলমপুর প্রাথমিক বিদ্যালয়, দলদলী ইউনিয়নের নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়, ময়ামারি প্রাথমিক বিদ্যালয়, আদাতলা প্রাথমিক বিদ্যালয়।

এ ফলাফলে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন, ভোলাহাট ইউনিয়নে পিয়ার জাহান (মটর সাইকেল) মোট ৪ হাজান ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল খালেক পেয়েছেন মোট ৪ হাজার ৪৫১ ভোট।

গোহালবাড়ি ইউনিয়নের নৌকা প্রতীকের ইয়াশিন আলী শাহ মোট ৮ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) আনারস প্রতীকের রফিকুল ইসলাম রানা পেয়েছেন মোট ৫ হাজার ৬৭৩ ভোট।

দলদলী ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী বিএনপি) মোজাম্মেল হক চুটু চশমা প্রতীক নিয়ে মোট ৫ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আনিসুর রহমান পেয়েছেন মোট ৪ হাজার ৭৭৮ ভোট।

উল্লেখ্য, উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ২৬ ডিসেম্বর জামবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র (বিএনপি) আনারস প্রতীকের আলফাজ উদ্দিন পানু মিঞা বিজয়ী হন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ভোলাহাট উপজেলা নির্বাচন তাসিনুর রহমান জানান, ৩ ইউনিয়নে স্থগিত হওয়া ৫টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর জন্য উপজেলা প্রশাসন, বিভিন্ন বিভাগের আইনশৃক্ষলা রক্ষাকারিসহ সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31