ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৪ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শরিফ (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ সাইফুল ইসলাম (৪২) কে ১০লিটার খেজুরের রসের তাড়িসহ জাহাঙ্গীর আলম (৩০), বুলবুল ইসলাম (৩৩) দেরকে ১ গ্রাম হেরোইনসহ ও আইয়ুব আলী (৪০) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


