IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> কৃষি >> বরই চাষে সফল সিংড়ার জেসমিন

বরই চাষে সফল সিংড়ার জেসমিন

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী চক বলরামপুর গ্রামের বাসিন্দা গৃহবধু জেসমিন আকতার একজন সফল নারী উদ্যোক্তা। স্বামী স্কুল শিক্ষক ওছমান গণি ও কলেজ পড়ুয়া ২ মেয়েকে নিয়ে সংসার তাঁর। ২বছর আগে নিজ বাড়িতে কেঁচো খামার থেকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে একজন সফল নারী উদ্যোক্তা হিসাবে পরিচিত লাভ করেছেন জেসমিন। এবার বরই চাষে অধিক লাভবান হয়ে সফল হয়েছেন তিনি।

নিজের ৫০শতাংশ বরই বাগানে বাম্পার ফলন হয়েছে। তাঁর বাগানে ঝুলছে নারিকেল কুল, কাশ্মিরি ও বলসুন্দরী নামের উন্নত জাতের সু-স্বাদু বরই। জেসমিনের বরই বাগানের এই সফলতা এনে দিয়েছে নিজের কেঁচো খামারে উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে। তাঁর বাগানের বরই আকারে বড় তরতাজা ও উজ্জল রং হওয়ায় সবার নজর কাড়ছে।

সরেজমিনে গিয়ে কথা হয়, বরই চাষী জেসমিনের সাথে। জেসমিন জানায়, আজ থেকে ১০ মাস আগে নিজের ৫০শতাংশ জমিতে বরই বাগানের উদ্যোগ নেন তিনি। বরই গাছের চারা, শ্রমিক, বেড়া সহ এপর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে ৩০ হাজার টাকা। বরই গাছের চারা রোপণের মাত্র ৭ মাসেই বরই পেকে বিক্রির উপযোগী হওয়ায় বাগানের সব গুলো বরই পাইকারদের কাছে বিক্রয় করেছেন ১লাখ ৫০ হাজার টাকায়। খরচ বাদে তাঁর আয় হয়েছে ১লাখ ২০ হাজার টাকা।

জেসমিন বলেন, নিজ খামারের কেঁচো সারের কারণে অন্যান্য সারের পরিমান কম হয়েছে। এ হিসাবে খরচটাও কম হয়েছে তাঁর বাগানে। আগামী বছরে বেড়া ও বরই গাছের চারা বাবদ খরচ লাগবে না। তাই আগামী বছরে এই বাগান থেকে লাভের অংকটাও বেশি পাবেন বলে আশা করছেন জেসমিন। বরই চাষে জেসমিনের এই সফলতা দেখে স্থানীয়রা অনেকেই বাণিজ্যিক ভাবে বরই চাষে এগিয়ে আসছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, উপজেলায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে প্রথম নারী উদ্যোক্তা জেসমিন আকতার। ভার্মি কম্পোস্টের পাশাপাশি তিনি বরই চাষেও সফল হয়েছেন। আমরা কৃষি বিভাগ একজন নারী কৃষক হিসাবে জেসমিনকে ভার্মি কম্পোস্ট ও ফলবাগানের উপর প্রশিক্ষণ দিয়েছি। জেসমিনের দেখা দেখি অনেক নারী কৃষক উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কৃষকদের পাশে থেকে সব ধরনের পরার্মশ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। কৃষকদের মাঝে দিন দিন পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের জনপ্রিয়তা বাড়ছে। এই সার ব্যবহারে রোগ বালাই কমে এবং ফলনও বাড়ে তার দৃষ্টান্ত বরই চাষী জেসমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930