IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মাস্টার্স প্রথম পর্বের অনাকাক্সিক্ষত ফলাফলের বিরুদ্ধে মানববন্ধন

মাস্টার্স প্রথম পর্বের অনাকাক্সিক্ষত ফলাফলের বিরুদ্ধে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের অনাকাক্সিক্ষত ফলাফলের বিরুদ্ধে বুধবার রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই সাথে দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের জানানো হয়েছে মানববন্ধন হতে।

বুধবার সকাল ১১ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে তারা দাবি জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফলাফলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কৃতকার্য শিক্ষার্থীদের সাথেই ভর্তির সুযোগ করে দেয়া ও যে কোন শর্তে মাস্টার্স শেষবর্ষে ভর্তির সুযোগ করে দেওয়া।

এছাড়াও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের দাবিতে একটি স্মারক লিপি প্রদান করে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচটি দাবি উল্লেখ করেন।

দাবিগুলো হলো :

১। আমরা প্রিলি-টু-মাস্টার্স ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। ২০১৭ সালে আমরা ডিগ্রী পাশ করেছি। ২ বছর সেশনজোট এবং করোনা ব্যধির জন্য ২ বছর আবার সেশনজোট মোট ৪ বছর সেশন জোটে কবলিত আমরা। ২০২২ সালে আমাদের মাইটার্স প্রথম বর্ষ রেজাল্টে গণহারে ফেল দেখানো হয়েছে। ইতিমধ্যে মাস্টার্স ১ম বর্ষেই ৫ বছর শেষ আমাদের। অবিলম্বে এর প্রতিকার চাই।

২। বর্তমানে ২০১৭-১৮ মাস্টার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা আমরা হতাশায় ভুগছি। আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। আমাদের সব স্বপ্ন আশা শেষ হতে চলেছে। আমাদের সকলের জীবন প্রায় নষ্টের পথেই। তাই উল্লেখিত বিষয়টি শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

৩। ২০১৭-১৮ শেষনের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের আকুল আবেদন আমাদের মাস্টার্স ২য় বর্ষে উত্তীর্ণ করা হোক আমরা অকৃতকার্য্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিবো। এক মাসের মধ্যে অর্থ ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়া হোক।

৪। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, আপনাদের উদ্দেশ্যে জানায় যে, করোনা ব্যধি এবং সেশনজোটের কারণের প্রায় ৫ বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমাদের সকল শিক্ষার্থীদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

৫। মাস্টার্স প্রথম পর্বের রেজাল্ট কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় গ্রহণ যোগ্যতা নেই শুধু মাত্র শেষ বর্ষে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন। সুতরাং মাস্টার্স শেষ বর্ষে যে কোন শর্তে ভর্তির সুযোগ করে দেওয়া হোক এবং এর জোর দাবি জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31