IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রামেকে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু

রামেকে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে দুইজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে।

গত বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমিত দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি নওগাঁ ও আরেকজনের নাটোর জেলায়।

এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও রাজশাহীর এক রোগী মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। একজনের বয়স ৫০ বছরের মধ্যে এবং আরেকজনের ৬০। স্বাস্থ্যবিধি মেনে করোনা ইউনিটে মারা যাওয়া এই তিনজনের লাশ দাফনের জন্য বলা হয়েছে।

ওই ইউনিটে ১৪৬ শয্যার বিপরীতে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৫৮ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৪৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১ জন। করোনা শনাক্ত হয়নি এমন রোগী ভর্তি আছেন ১ জন। এই ৫৮ জনের মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ১০ জন, পাবনার ১ জন, কুষ্টিয়ার ১ জন ও চুয়াডাঙ্গা ১, সিরাজগঞ্জ ১ ও ঝিনাইদহের ১ জন রোগী আছেন।

এদিকে গত বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার আরও নিম্নমুখী হয়েছে। যার গড় শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ। এর আগের দিন ছিল ২৭ দশমিক ২২ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31