IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে কালোজিরা, কিন্তু কতটা খাবেন

রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে কালোজিরা, কিন্তু কতটা খাবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : রান্নায় স্বাদ, সুগন্ধ বাড়াতে কালোজিরার ব্যবহার করা হয়। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতে ফোড়ন হিসেবেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে, শ্বাসকষ্ট জনিত সমস্যার সমাধানে এই মশলার জবাব নেই।

কালোজিরার বীজ থেকে এক ধরণের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কালোজিরা শরীরে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত আধ চা-চামচ কালোজিরা রক্তচাপ বজায় রাখতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করে। কয়েক মাসের মধ্যে ওজন ঝরাতেও দারুণ কার্যকর এই মশলা। কালোজিরার এত গুণ জানতেন কি?

একটি গবেষণায় জানা গেছে যে মেনোপজের পরবর্তী সময় মহিলারা দিনে এক গ্রাম কালোজিরের গুঁড়ো খেলে তাদের এলডিএল কোলেস্টেরল দুই মাসের মধ্যে ২৭ শতাংশ কমে যেতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, এই মশলা দুই মাস খেলেই আপনার কোলেস্টেরলের মাত্রা সারা জীবণ নিয়ন্ত্রণে থাকবে এমনটা কিন্তু নয়। তবে এই মশলা নিয়মিত খাওয়া যেতেই পারে। দামি ওষুধ খাওয়ার চেয়ে প্রতি দিনের খাদ্যতালিকায় এই মশলা রাখলেই যদি অনেক শারীরিক সমস্যা সমাধান পাওয়া যায়, তা হলে ক্ষতি কী?

এ ছাড়াও স্মৃতিশক্তি বৃদ্ধি, হৃদ্‌রোগজনিত সমস্যার আশঙ্কা কমায়, ত্বকের সুস্বাস্থ্য, আর্থাইটিস ও মাংস পেশির ব্যথা কমাতে কালোজিরা তেল উপযোগী। চেহারার কমনীয়তা ও সৌন্দর্য বৃদ্ধিতে টনিকের মতো কাজ করে এই মশলা।

শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতেও কালোজিরা বেশ উপকারী। নিয়মিত কালোজিরা ও মধু খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ