IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেদ্দায় ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে সৌদি-পাকিস্তানের বৈঠকইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাংলাদেশিরা কোয়ারেন্টাইন ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন

বাংলাদেশিরা কোয়ারেন্টাইন ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকা দেশগুলোর নাম মুছে দিয়েছে ভারত। নতুন নির্দেশনা অনুসারে, দেশটি ভ্রমণে বিদেশিদের আর সাতদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। শুধু পৌঁছানোর পর ১৪ দিন কিছুটা সতর্ক থাকলেই চলবে। ভারত সরকারের নতুন এ নিয়ম বাংলাদেশের ভ্রমণকারীদের জন্যও প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তাদের নতুন ভ্রমণবিধি আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে। তারা বলেছে, ক্রমাগত পরিবর্তনশীল করোনাভাইরাসের দিকে নজর রাখা দরকার। তবে অর্থনৈতিক কার্যক্রমও নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে।

নতুন নির্দেশনা অনুসারে, সব বিদেশি ভ্রমণকারীকে অবশ্যই আগের ১৪ দিনের ভ্রমণ বৃত্তান্তসহ ব্যক্তিগত তথ্যের একটি ফরম পূরণ করতে হবে। ফরমটি ভারতের ‘এয়ার সুবিধা’ ওয়েব পোর্টালে পাওয়া যাবে।

সেখানে আরটি-পিসিআর পরীক্ষায় পাওয়া নেগেটিভ সনদ আপলোড করতে হবে। পরীক্ষা করাতে হবে ভ্রমণের আগের ৭২ ঘণ্টার মধ্যে। এর বিকল্প হিসেবে পূর্ণ ডোজ টিকা নেওয়ার সনদও আপলোড করা যাবে। তবে এই সুবিধা শুধু সেসব দেশের যাত্রীরা পাবেন, যাদের টিকাদান কর্মসূচিতে ভারত সরকারের স্বীকৃতি রয়েছে। এ তালিকায় বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, অস্ট্রেলিয়াসহ মোট ৮২টি দেশ রয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এয়ারলাইন্সগুলো শুধু সেসব যাত্রীকে প্লেনে ওঠাবে, যারা ফরম পূরণ করেছে এবং করোনা পরীক্ষার নেগেটিভ সনদ বা টিকাসনদ আপলোড করেছে। শুধু উপসর্গহীন যাত্রীদের প্লেনে ওঠানো যাবে। সেক্ষেত্রে মাস্ক পরা ও সামাজিক দূরত্বের বিধি অবশ্যই মেনে চলতে হবে।

গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীদের বাড়তি থার্মাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। তাদের মধ্যে এলোমেলোভাবে নির্বাচিত ২ শতাংশ যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। কোনো উপসর্গ দেখা যায় কিনা তার জন্য সব যাত্রীকে ১৪ দিন সতর্ক থাকতে হবে।

কারও শরীরে উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে নেওয়া হবে এবং করোনা পরীক্ষা করা হবে। পজিটিভ শনাক্ত হলে তার সংস্পর্শে আসা লোকদেরও খুঁজে বের করা হবে।

সমুদ্র বা স্থলবন্দরগুলো দিয়ে প্রবেশকারী বিদেশিদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে। তবে সেক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের সুবিধা আপাতত নেই। এ কারণে বন্দরে থাকা দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে এসব তথ্য জমা দিতে হবে।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের পৌঁছানোর আগে বা পরে সব ধরনের পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষণে থাকাকালীন তাদের কোনো উপসর্গ দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৮ নভেম্বর ওমিক্রন সংক্রমণের মুখে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে ভারত সরকার। এসব দেশ থেকে যাওয়া ভ্রমণকারী বা ট্রানজিটগ্রহীতাদের ভারতে পৌঁছানোর পরপরই আরটি-পিসিআর টেস্ট করানো এবং এর ফলাফল আসা পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করার নিয়ম চালু করেছিল ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031