IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর বস্তি উন্নয়নে কারিতাস’র ডায়লগ কর্মশালা

রাজশাহীর বস্তি উন্নয়নে কারিতাস’র ডায়লগ কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে এগারতম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রæভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল ¯øাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

এসময় উপস্থিত ছিলেন, সদস্য রাসিক-২ এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলামের সঞ্চালনায় সভায় কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। আলোচনায় বলা হয় বস্তি এলাকায় রাস্তা, বর্জ্যব্যবস্থাপনা ও পানি ও পয়নিস্কাশনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজজ্জামান এর নিকট একটি আবেদন করা হয়েছে। এই পরিকল্পনা বর্তমান অবস্থা এবং এর কার্যক্রম সম্পর্কে কতটুকু এগিয়েছে তা নিয়ে মাচ মাসের ২ থেকে ৪ তারিখের মধ্যে মেয়রের সাথে বসার সিদ্ধান্ত হয়। সেইসাথে সাবমার্শিবল পাম্প স্থাপন এবং সমাজসেবা থেকে নানাবিধ সহযোগিতা সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও বস্তিবাসীর বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার এর সমস্যা নিয়ে আলোচনা হয়।

এদিকে রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার বলেন, যুব উন্নয়ন থেকে ১৮-৩৫ বছরের যুবক-যুবতীদের সরকারী খরচে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইড কিংবা যুব উন্নয়ন অফিস থেকে তা সংগ্রহ করার কথা বলেন। এছাড়াও তিনি কারিতাস এর প্রতিনিধির নিকট একটি বিজ্ঞপ্তির কপি তুলে দেন।

সভাপতির বক্তব্যে কামরুজ্জামান কামরু বলেন, কোর্ট স্টেশন থেকে বহরমপুর পর্যন্ত বস্তিবাসীর জন্য সিডিসির মাধ্যমে স্যানিটারী পায়খানা স্থাপনসহ মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে তাঁর ওয়ার্ডের পশ্চিম দিকে রেললাইন ধরে ঢালাই রাস্তা, ড্রেন এবং আরো প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31