IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> ‘ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া’

‘ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা সংখ্যা বাড়িয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস। এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত কিছু ছবির ভিত্তিতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য রয়টার্স এ কথাও স্বীকার করেছে যে, তারা ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

মার্কিন কোম্পানি মাক্সার টেকনোলজিস দাবি করেছে, ক্রিমিয়া, রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশের বিভিন্ন জায়গায় নতুন করে রুশ সেনা মোতায়েন হতে দেখা গেছে। ছবিগুলো স্থানীয় সময় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার স্যাটেলাইটে ধারণ করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাক্সার বলছে, ক্রিমিয়ার সিমফেরোপল শহরের উত্তরে অকতায়েবরোস্কয়ে বিমানঘাঁটিতে বিপুলসংখ্যক নতুন সেনা মোতায়েন হতে দেখা গেছে। ওই এলাকায় সাড়ে ৫০০ সেনা তাঁবু ও শত শত গাড়ির উপস্থিতিও শনাক্ত হয়েছে।

পাশ্চাত্যের গণমাধ্যম ও রাজনৈতিক নেতারা বেশ কিছু দিন ধরেই দাবি করছেন, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। তবে রাশিয়া প্রথম থেকেই এ ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

বর্তমানে রাশিয়া বন্ধুপ্রতীম বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এই মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ। এই অজুহাতে এরিমধ্যে ইউরোপের কয়েকটি দেশে আরও বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।

রাশিয়া বারবারই সতর্ক করে বলেছে, আমেরিকা নানা উপায়ে যুদ্ধের উসকানি দিচ্ছে এবং মিথ্যা তথ্য প্রচার করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news