IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলা
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পহেলা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বেড়েছে ফুলের চাহিদা

পহেলা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বেড়েছে ফুলের চাহিদা

ধূমকেতু প্রতিবেদক : আগামীকাল পহেলা ফালগুন আর বিশ্ব ভালোবাসা দিবস। আর পহেলা ফালগুন আর ভালোবাসা দিবস মানেই ফুলের বাহার। এসব দিবসে বেড়ে যায় ফুলের চাহিদা। কারণ বসন্তকে বরণ করে নিতে যেমন চাই রঙিন ফুল, তেমনি ভালোবাসা দিবসের এই দিনে প্রিয় মানুষটিকে অন্তত একটি লাল গোলাপ দিতে চায় সবাই।

এজন্য মহানগরী জুড়ে আগেভাগেই ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। যদিও করোনার কারণে ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা ও বিভিন্ন বিধি নিষেধ থাকায় তারা একটু শঙ্কিত রয়েছেন বেচা-বিক্রি নিয়ে। তারপরও আগাম প্রস্তুতি তো নিতেই হয়। তাই এখন থেকেই অনেক ব্যবসায়ীরা পাইকারদের কাছে ফুলের অর্ডার দিয়ে রেখেছিলেন এবং আজকে তারা সেগুলো সংগ্রহ করেছেন।

গতকাল শনিবার নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, উপশহরসহ বিভিন্ন ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা।

খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর ফুল বিক্রি পরিমাণে বেশি হবে বলে তারা আশা করছেন। কারণ দুই/তিন বছর করোনার সংক্রামণ অতিমাত্রায় থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ এর কারণে বিধি নিষেধ থাকলেও লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নগরীর সাহেববাজারের ফুল ব্যবসায়ী মিলন বলেন, ‘এ বছর করোনার লকডাউন নেই। তাই ফুল বিক্রির বিষয়ে আমরা বিশেষ আশাবাদী।’

ফুলের চাহিদা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বসন্ত আর ভালোবাসা দিবস মানেই গোলাপ। সবাই চায়না রেড গোলাপ বেশি পছন্দ করে। এছাড়াও দেশি লাল ও সাদা গোলাপের চাহিদাও আছে। তাই আমরা ইতোমধ্যে এই ফুলের বেশি করে অর্ডার দিয়ে দিয়েছি পাইকারদের কাছে।

তিনি বলেন, ফাল্গুন আর ভালোবাসা দিবস আসলেই ফুলের দাম বেড়ে যায়। অনেক ক্রেতারা সেটা বুঝতে চায় না। কিন্তু আমরা খুচরা ব্যবসায়ীরা আসলে কিছু করতে পারি না। পাইকারদের কাছ থেকেই স্বাভাবিক দিনের তুলনায় বেশি দামে ফুল কিনতে হয়। তাই এই সময়ে দাম বেশি থাকে।

নগরীর আরেক ফুল বিক্রেতা রাজিব হোসেন জানান, উৎবস আসলে দাম কিছুটা বাড়বেই। আমাদের ব্যবসাও এইসব উৎসবকে কেন্দ্র করে। ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা বেশি থাকে। এক সপ্তাহ আগেও গোলাপ দশ টাকা বিক্রি হয়েছে। এখন ৪০ থেকে ৫০ টাকা প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে। এটা উৎসবের দিন এক থেকে দেড়শ টাকা পর্যন্ত যেতে পারে।

এদিকে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিছু ক্রেতা। নগরীতে ফুল কিনতে আসা এক দম্পতি জানান, ফাগুনের এই দিনে ফুলের চাহিদা বেশি থাকে। এ সুযোগ কাজে লাগায় কিছু খুচরা ফুল ব্যবসায়ীরা। ৫ টাকার ফুলের দাম চাচ্ছে ২০ থেকে ২৫ টাকা।

ভালোবাসার মধ্য দিয়ে বসন্তকে বরণ করতে হবে উৎসবমুখর পরিবেশে। তাই দাম নিয়ে ভাবছেন অনেকেই। ফুল কিনতে আসা হৃদয়সহ তার বন্ধুরা জানান, আমরা বন্ধুরা মিলে প্রতিবছর বসন্তের সময় অনেক আনন্দ করি। আর বসন্তের এই দিনে মিশে গেছে ভালোবাসা দিবস। যেখানে ফুলের কোন বিকল্প নেই। তাই দাম যাই হোক ফুল সবার চাই।

এ বিষয়ে এক ক্রেতা আশরাফ জানান, আজ একটা গোলাপ ফুলের দাম রাখা হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। কিন্তু ভালবাসা দিবসের দিন এই গোলাপ ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত রাখা হয় কোথাও কোথাও। এটা আসলে খুব অস্বাভাবিক। আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীরা এতো দাম দিয়ে ফুল কিনতে পারি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031