IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রাজশাহী আন্তঃ জেলার অভিনব কায়দায় সংঘবদ্ধ গরু চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা বিভাগের দামকুড়া থানা পুলিশ।

এসময় আসামীদের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত ১ টি চাকু, প্রায় ২ কেজি দড়ি, ১ টি ত্রিপাল উদ্ধার হয় এবং একটি পিকআপ ভ্যান আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ইমাদপুর গ্রামের ফজলুর শেখের ছেলে ফয়সাল আহম্মেদ চঞ্চল (২৪), শ্যামপুর পশ্চিমপাড়ার জাহিদ ওরফে জয়নালের ছেলে অভিযুক্ত ইব্রাহিম বাবু (১৭) এবং সামসাদীপুর গ্রামের আঃ রশিদ ওরফে বিশুর ছেলে রায়হান আলী (২৬)।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় দামকুড়া থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে এসআই সাহাদত আলী ও তার টিম টহল ডিউটি করছিলো। এসময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পরবর্তীতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম নতুন কসবা এলাকা হতে গরু চুরির প্রস্তুতিকালে আসামী ফয়সাল আহম্মেদ চঞ্চল, অভিযুক্ত ইব্রাহিম বাবু ও রায়হান আলীকে আটক করেন। এসময় আসামীদের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত ১ টি চাকু, প্রায় ২ কেজি দড়ি, ১ টি ত্রিপাল উদ্ধার হয় এবং একটি পিকআপ ভ্যান আটক করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা জানায়, তারা রাজশাহীর আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। রাজশাহী মহনগর সহ দেশের বিভিন্ন স্থানে পিকআপে করে গরু চুরি করে থাকে। গভীর রাতে গরু চুরি করে পিকআপে তুলে রশি দ্বারা গরুর পা বেঁধে বিশেষ কৌশলে ত্রিপাল দিয়ে ঢেকে গরু চুরি করে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামীরা শাহমখদুম থানার একটি গরু চুরির ঘটনায় সন্দিগ্ধ আসামী হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31