IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> ইউক্রেন থেকে সেনা সরাচ্ছে ব্রিটেন

ইউক্রেন থেকে সেনা সরাচ্ছে ব্রিটেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন। ব্রিটেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপি বলেছেন, সংঘর্ষ শুরু হলে ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। সবাইকে সরিয়ে নেয়া হবে।

ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র উপহার দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের সেনাদেরকে এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেই সেখানে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ সেনা। উত্তেজনার মধ্যে এসব সেনাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সেনাদের সরিয়ে নেয়ার ঘোষণার পাশাপাশি সেদেশে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিককে সরে যেতে বলেছে লন্ডন।

এদিকে, ব্রিটেনের হাউস অব কমন্সের প্রতিরক্ষা কমিশনের প্রধান তুবিয়াস এলোড যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের পতন ঘটলে অস্থিতিশীলতার নয়া অধ্যায় শুরু হবে। বর্তমানে চীন-রাশিয়া ফ্রন্ট শক্তিশালী হচ্ছে এবং পাশ্চাত্য দুর্বল হয়ে যাচ্ছে।

আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ বলছে, ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া এ ধরণের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, হামলার কোনো ইচ্ছা তাদের নেই।

তবে রুশ সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবেই মনে করে মস্কো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news