IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানে ব্রিটিশ নাগরিকদের আটক

আফগানে ব্রিটিশ নাগরিকদের আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে আটক করা হয়েছে যুক্তরাজ্যের কয়েক জন নাগরিককে। গত শনিবার যুক্তরাজ্য সরকারের বিষয়টি জানায়। তারা ইতোমধ্যে বিষয়টি আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে জানিয়েছে। খবর এএফপি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তবে বিবৃতির এক দিন আগেই দুজন বিদেশি সাংবাদিককে আটক অবস্থা থেকে ছেড়ে দেয় তালেবান। তাদের মধ্যে বিবিসির এক সাবেক সংবাদদাতা অ্যান্ড্রু নর্থও আছেন।

তবে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে আটক আছেন, আর কে বা কারা তাদের আটক করেছে, সে সম্পর্কে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

কিন্তু গত শুক্রবার পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে অন্তত ছয় ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে কয়েক ব্রিটিশ নাগরিকের আটক হওয়ার বিষয়টি যুক্তরাজ্যের কর্মকর্তারা প্রতিটি সুযোগে তালেবানের কাছে উত্থাপন করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল যখন কাবুল সফর করে, তখনো বিষয়টি তালেবানের কাছে তোলা হয়।

কাতারে অবস্থিত যুক্তরাজ্যের আফগান মিশনের প্রধান হুগো শর্টারের নেতৃত্বে একটি ব্রিটিশ প্রতিনিধিদল গত সপ্তাহের শুরুতে কাবুল সফরে যায়। সেখানে তারা তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করে।

হুগো শর্টার বলেন, কাবুল সফরকালে তিনি আফগানিস্তানের মানবিক সংকটের পাশাপাশি দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যে অভিযোগ আছে, তা নিয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের মধ্য দিয়ে গত বছরের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবানরা। এরপর গত সেপ্টেম্বরে সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। কিন্তু তালেবানের এ সরকারকে বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানকে বিভিন্ন পূর্বশর্ত দিচ্ছে পশ্চিমারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31