ধূমকেতু প্রতিবেদক : রোববার (১৩ ফেব্রুয়ারি) দিবাগতরাত পৌনে ৪ টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মহীলাদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহীদুন্নাহার কাজী হেনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ রাজশাহী বিএনপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
মরহুমা শহীদুন্নাহার কাজী হেনা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, শাহমুখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মহরহুম নওশাদ আলীর সহধর্মিণী এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সহ সভাপতি শাহান নাজমুস সাদাতের মাতা।
বিএনপির নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমার রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।


