ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ নয় জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলো, আনোয়ার হোসেন বাপ্পী (৩৬), সাজ্জাদ হোসেন (৩৫), মোশারফ আলী (৩৭), রাজু (৪০), কুরবান আলী (৪২), কাজু মোল্লা (৪৫), মামুন মোল্লা (৩৬), আশরাফুল ইসলাম (৩৭) ও রাজীব মোল্লা (৩৫) ।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই রবিউল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার শাহমখদুম থানা মোড় এলাকা হতে জুয়া খেলা অবস্থায় নয় জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


