ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা নিকাহ্ রেজিস্টার কল্যাণ সমিতির উদ্যোগে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধকল্পে ও কার্যনির্বাহী কমিটি উপলক্ষে নিকাহ রেজিস্ট্রার সম্মেলন ২০২২ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় লোটাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উদ্বোধক ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি কাজী সাগর আহমেদ শাহীন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী আব্দুল বারী, সাধারণ সম্পাদক কাজী মোনাইম খান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির প্রেসিডিয়াম সদস্য কাজী ইউসুফ আলী চৌধুরী ও কাজী সাবের আহমেদ প্রমুখ।


