ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপাচার পত্রিকার সাবেক সম্পাদক ও দৈনিক উত্তরা প্রতিদিনের সাবেক সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক কলেজ শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর।
তিনি রাজশাহী সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার প্রতিষ্ঠা কালীন সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
দুপুর ২টায় উপশহর ঈদগাঁহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখাসহ সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।


