ধূমকেতু প্রতিবেদক : দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর উপশহর ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
জানাযার নামাজে আরও উপস্থিত ছিলেন, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মহানগরীতে কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘ প্রায় চার বছর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।


