ধূমকেতু প্রতিবেদক : সাংবাদিক বাবলুর মৃত্যুতে বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার শোক রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সিনিয়ার সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ২০২২) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর।
সাংবাদিক বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েসন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খানসহ সকল সদস্যবৃন্দরা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


