IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> কৃষি >> চারঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

চারঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট অঞ্চলে এবার নির্ধারিত সময়ের আগেই দেশীসহ নানা জাতের আম গাছে গাছে উঁকি দিচ্ছে মুকুল। উপজেলার নিমপাড়া, ভায়ালক্ষিপুর, সারদা, শলুয়াসহ বিভিন্ন এলাকায় এবার ৩ হাজার ৯১০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে।

এর মধ্যে দেশী, বারী-৪, বারী-১১, আম্র্রপালি, আশ্বিনা ও ল্যাংড়া জাতের উল্লেখ যোগ্য। গাছে গাছে ফাল্গুনে মাসেই মুকুলের উকি আর মুকুলের মৌ মৌ গন্ধ ছড়ানোতে আম বাগান এলাকায় ভিন্ন পরিবেশ সৃষ্টি হওয়ায় কৃষক কুলেও ভিন্ন আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এবার ঘন কুয়াশা না থাকার কারণে মৌসুমের আগেই আমের গাছে মুকুল দেখা দিয়েছে।

উপজেলার নিমপাড়া, ভায়ালক্ষিপুর, সারদা, শলুয়াসহ বিভিন্ন এলাকার অনেক বাগানের আম গাছেই আগাম আমের মুকুল চোখে পড়ছে। এ কারণে কৃষকরা সতর্কতার সঙ্গে আম গাছের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। তবে কৃষি বিভাগ দাবি, এবার আবহাওয়া অনুকুল থাকলে আমের বাম্পার ফলন হবার সম্ভাবনা রয়েছে। এ বছর আম চাষিরা অনেক আগে থেকে গাছের পরিচর্যা শুরু করেছেন। গাছে কীটনাশক, সারসহ পানি সেচ দেয়া হচ্ছে সময় মত। ফলে অনেক গাছেই আগাম জাতের মুকুলসহ বর্তমানে প্রায় গাছেই শোভা পাচ্ছে মুকুল। হয়তো ফাগুনের দু’সপ্তাহের মধ্যে চারঘাটের প্রতিটি আম বাগানের গাছে গাছে পুরোপুরি শোভা পাবে মুকুল। এরই মধ্যে গাছে গাছে ফুটে উঠেছে আমের মুকুল। তাই আশায় বুক বাঁধছে আম চাষিরা।

এদিকে, বৃহস্পতিবার সকালে সরেজমিনে ভায়ালক্ষিপুর এলাকার বিভিন্ন বাগানে গেলে বাগান মালিকদের সঙ্গে কথা হলে তারা জানান, মাঘের শুরুতে আম গাছের ডালে ডালে মুকুল ফুটতে শুরু করার সঙ্গে সঙ্গে বাগান মালিক ও ব্যবসায়ীরা মুকুলের পরিচর্যা শুরু করেছেন। এখন ফাল্গুন মাস। ফলে এ মাসের মধ্যেই সব গাছেই মুকুল ফুটবে বলে আশা করছেন তারা।

আম চাষি সেলিম রেজা বলেন, গত বছর গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেনি। তাই এবার আগে থেকে গাছে ভিটামিন গাছের গোড়ায় সার, পানি সেচ দিয়ে পরিচর্যা করে চলেছেন। যাতে করে আম আসার সময় মুকুলের গোড়া শক্ত হয়। তাই এবার তারা আশা করছেন আবাহাওয়া ভালো থাকলে আম বাগানের গাছে গাছে অনেক আম আসবে। এমন আশা প্রকাশ করছেন প্রায় সব চাষিরাই।

আম ব্যবসায়ী ও চাষি বাহাদুর রহমান বলেন, বর্তমানে আমের মুকুল যাতে নষ্ট না হয় সেজন্য এন্টাকল, কনসিডর ও বেসিস নামের কিটনাশক ব্যবহার করা হচ্ছে। যাতে করে হপার পোকার আক্রমন, পাতা কাটা রোগ প্রতিরোধ করা যায়।

কৃষি কর্মকতারা বলছেন, অবাহাওয়া এখন পর্যন্ত অনুকুলে রয়েছে। কৃষকরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছেন। কিছু কিছু গাছে সবে মাত্র দেখা দিতে শুরু করেছে মুকুল মুখ। এখন গাছে সেচ বা বৃষ্টিরও খুব দরকার নেই বলেও মনে করছেন কৃষি বিভাগ। কৃষি বিভাগ থেকে এবার আগে থেকে চাষিদের সচেতন করে তোলা হয়েছে। তারা সারা বছর ধরে সার সেচ, গাছের পরিচর্যা করে আসছেন।

এবিষয়ে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার জানান, এবার মাঘ মাসে বিভিন্ন গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলতঃ আবহাওয়াগত কারণে দেশীয় জাতের আম গাছে এই আগাম মুকুল আসতে শুরু করেছে। আবহওয়ার বিরুপ প্রভাব না পড়লে এবার বাম্পার ফলন হবে যা বর্তমান গাছে গাছে মুকুলের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930