IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লেফটেন্যান্ট পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ

লেফটেন্যান্ট পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিমান বাহীনির ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে ভোলায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. আবির হাসান (২৮) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোসাঃ তাসনুর বেগম (৪৫) তার মেয়ে মিরা আক্তার ইতি (১৮)র নিখোঁজ হওয়া সংক্রান্তে থানায় একটি সাধারন ডায়রি করেন। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে নিখোঁজ ভিকটিম ইতি আসামির মোবাইল ব্যবহার করে কৌশলে ভিডিও কলে তার পরিবারের সাথে যোগাযোগ করে।

সে জানায় আসামি আবির তাকে অপহরণ করে দিনাজপুরের কোতয়ালী থানা এলাকায় একটি রুমে আটকে রেখেছে।

এই তথ্যেরর ভিত্তিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে গত ১৪ ফেব্রুয়ারি বিকালে পাহাড়পুর ইকবাল স্কুল সংলগ্ন এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এসময় আসামি আবির হোসেনকে গ্রেফতার করা হয়।

আটক আবির হাসান পাবনা জেলার চাঁদ মোহন থানার বরদা নগর দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, আসামি আবির একজন অত্যন্ত প্রতিভাবান পেশাদার অপরাধী ও প্রতারক। ভিকটিমের সাথে ইতিপূর্বে মোবাইল ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে তার বিভিন্ন ছবি ও ভিডিও নিয়ে তাকে ব্লাকমেইল করে আসছিল। নিজেকে বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয় দিয়ে চাকরি দেয়ার নামে ১ লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয় আবির।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, গত ৭ ফেব্রুয়ারি বিমান বাহীনির ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ধারী আসামি আবির সরকারি সফরে ভোলায় এসেছেন মর্মে ভিকটিমকে জানান এবং ভোলার সার্কিট হাউজে তার সাথে দেখা করার জন্য বলেন। ভিকটিম আবিরের সাথে দেখা করার জন্য সার্কিট হাউজ যাওয়ার পথে হিড বাংলাদেশ অফিসের সামনে থেকে মাইক্রোবাসে তুলে চেতনানাশক দ্রব্য দ্বারা অজ্ঞান করে দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় নিয়ে যায় আবির। সেখানে আটক রেখে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে সে।

তিনি আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে এরকম আরও একাধিক ঘটনার সাথে তার জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আসামি একজন মানব পাচার চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এরুপ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31