IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ইউএনওর, বদলগাছীতে একই তারিখের সভার দু’রকম রেজুলেশন

সাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ইউএনওর, বদলগাছীতে একই তারিখের সভার দু’রকম রেজুলেশন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন সাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টার মন মানশিকতা থেকে আবারো গত ৮ই নভেম্বর/২০২১ ইং তারিখে আইন শৃংঙ্খলা সভার দুই রকম রেজুলেশন প্রকাশ করাই সাংবাদিকদের মাঝে ক্ষোভ সৃষ্ঠি হয়েছে।

জানা যায়, গত ৮/১১/২১ ইং নভেম্বর অনুষ্ঠিত উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে কটুক্তি ও হুমকী মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু। তিনি উপজেলার সাংবাদিকগণকে উদ্দেশ্য করে বলেন, কিছু সাংবাদিক আছে মাঝে মধ্যে তারা সীমা অতিক্রম করে এবং অবৈধ্য উপায়ে রোজগার করার একটা পথ বের করার চেষ্টা করে। আমরা সকলে সমন্বিতভাবে এর ব্যবস্থা গ্রহণ না করলে দিন দিন বেড়ে যেয়ে দুঃসাহসিকতার পরিচয় দেবে বলে সভায় বক্তব্য রাখেন। তার সেই বক্তব্যটি রেজুলেশনের ৩ নং পাতায় কোড করা হয়। পরের মাসের গত ১৩ ডিসেম্বর আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যদের হাতে গত মাসের সভার রেজুলেশনের কপি দেওয়া হয়। কপি হাত পাওয়ার পর সবাই দেখতে পায় সাংবাদিকদের নিয়ে কটুক্তি ও হুমকী মূলক কথা উপজেলা আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে কোড করা হয়েছে। এই রেজুলেশন প্রাপ্তির পর বদলগাছী প্রেসক্লাব, প্রেসক্লাব বদলগাছীর ও সাংবাদিক সংস্থার সাংবাদিকরা একত্রিত হয়ে সর্ব সম্মাতক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয় যে বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু পরবর্তী আইন শৃংঙ্খলা সভায় তার দেওয়া উল্লেখিত বক্তব্য প্রতাহার করে তা রেজুলেশনে যতখন লিপিবদ্ধ না করবে, ততদিন পর্যন্ত তার সংবাদ বর্জন করা হবে।

অথচ ১৫/০২/২০২২ ইং তারিখে উপজেলা পরিষদ সভাকক্ষে অনষ্ঠিত আইন শৃংঙ্খলা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে আবারো গত ০৮ নভেম্বর/২০২১ ইং তারিখে অনুষ্টিত আইন শৃংঙ্খলা সভার রেজুলেশনের আরেকটি কপি তুলে দেন। এই রেজুলেশনের ৩ নং পাতায় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু কর্তৃক সাংবাদিকগণকে কটুক্তি ও হুমকী মূলক বক্তব্যটি উল্লেখ নেই বলে বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সাংবাদিক সংস্থা বদলগাছীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান। উপজেলা নির্বাহী অফিসার সাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছে একই মাসে ও একই তারিখে দুটি রেজুলেশন করেছেন। সাংবাদিক নেতারা আরো জানান এ বিষয়ে তারা পরবর্তী কর্মসুচি ঘোষণা করবেন।

নাম প্রকাশ না করা শর্তে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বেশ কিছু সদস্য বলেন, সাংবাদিকদের কটুক্তি ও হুমকী মূলক বক্তব্যটি প্রত্যাহার না করে ঐ মাসের একই তারিখে আরেকটি রেজুলেশান তৈরি করাটা ঠিক করেনি উপজেলা নির্বাহী অফিসার।

তারা আরও বলেন, এই মিটিংএও গত ৮ নভেম্বরের রেজুলেসান আলাদা ভাবে তৈরি করাটা ঠিক করেননি। আসলে এর রহস্য কি তিনি কি বুঝাতে চাচ্ছেন আমরা বুঝতে পারছিনা। একজন ইউএনওর কাছে আমরা এসব আশা করিনা।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, একই বিষয়ে দুইটি রেজুলেশন করা হয়নি। সেদিনের আলোচনায় ওই বিষয়টি উঠে আসে। পরে সেটা রেজুলেশন করা হয়। এছাড়া আলোচনা ও সিদ্ধান্তের বিষয়। পরে রেজুলেশনে ওই বিষয়টি একই স্বারক ও তারিখে প্রতিস্থাপন (সংশোধন) করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31