IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতি বেআইনি’

‘দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতি বেআইনি’

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলির পর চাকরিচ্যুত করার ঘটনাকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দুর্নীতির জন্য বাংলাদেশ আজ শ্মশানে পরিণত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শিক্ষামন্ত্রীর দুর্নীতি বের হলো, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্নীতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হলো। আর এদিকে বেআইনিভাবে দুদকের উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশটা আজ দুর্নীতিবাজ, কালোবাজারি আর মুনাফাখোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

সম্প্রতি আইনমন্ত্রী ও সরকারের শিল্প উপদেষ্টার ফোনালাপ ফাঁসসহ ইতোপূর্ব ফাঁস হওয়া অন্য সব ফোনালাপ বিষয়ে তদন্তের দাবি জানান মির্জা ফখরুল।

ক্ষমতা কুক্ষিগত করতে নিজেদের দলীয় অনুগত লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার অস্থির হয়ে পড়েছে। প্রথমে ‘সময় নেই’ বলেও পরে তাড়াহুড়ো করে সাতদিনের মধ্যে একটি আইন করেছে। বস্তুত এটা নির্বাচন কমিশন গঠন আইন নয়, এটা সার্চ কমিটি গঠন আইন।

তিনি বলেন, যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে, যারা সার্চ করে নতুন কমিশনারদের নিয়ে আসবেন তারা তো নিজেরাই নিরপেক্ষ নন। বরং এটাকে জায়েজ করার জন্য সুশীল সমাজের ব্যক্তিদের ডাকা হয়েছে। তাদের ৬০ জনের বেশি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। রাষ্ট্রপতিও তাদের সংলাপে ডেকেছিলেন, সেখানেও তারা কথা বলেছেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে সরকার। নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও আমলাতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, গণমাধ্যমকেও করেছে কুক্ষিগত।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, সার্চ কমিটির প্রধান (বিচারপতি ওবায়দুল হাসান) যিনি নিজেই দলীয় মনোনয়ন চেয়েছিলেন। উনার বাবা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন। ছোটভাই ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব। তাহলে এখানে নিরপেক্ষতা থাকলো কোথায়?

বর্তমান পরিস্থিতিকে ‘রাজনৈতিক সংকট’ উল্লেখ করে মির্জা ফখরুল এ সংকট উত্তরণে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। একইসঙ্গে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংবাদিক নেতা রাশেদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31